আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় মেজর নামজুল হকের ৫১’তম প্রয়াণবাষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে একুশে পরিষদ পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণীর আয়োজ করে।

প্রধান শিক্ষক হাশেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন একুশে পরিষদ নওগাঁ-র উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, উপদেষ্টা মোহাম্মদ বিন আলী পিন্টু, সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুর রহমান স্বপন, পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন শান্ত প্রমুখ। বক্তারা মেজর নাজমুলের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, মার্চ মাসে মেজর নাজমুল হক নওগাঁয় ৭ ইপিআর উইংয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২৫ মার্চ কালো রাতে পাকবাহিনীর বর্ববরতা শুরু হলে পরদিন স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে নওগাঁ মহকুমাকে শত্রুমুক্ত স্বাধীন বাংলার অংশ ঘোষণা করেন মেজর নাজমুল হক। এবং স্থানীয় যুবকদের হাতে তুলে দেন অস্ত্র। স্বেচ্ছাসেবক যুবকদের নিয়ে গঠন করেন ইপিআর মুজাহিদ বাহিনী।

নওগাঁ নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে