মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি প্রতিনিধি।। দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও বাংলাদেশ ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবেদ আলীর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছে সংস্থাটির ফটিকছড়ি উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। ১৮ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম নগরীর হোটেল ওয়েল পার্কে ফুলেল তোড়া দিয়ে কেন্দ্রীয় মহাসচিবকে শুভেচ্ছা জানান সভাপতি প্যানেল মেয়র মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ফরহাদ উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ফটিকছড়ি শাখার সদস্যবৃন্দ।
এ’সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চট্টগ্রাম উত্তর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি.আরফান উল্লাাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক সাংবাদিক এমরান ফরহাদ, সাংবাদিক রবিউল হোসেন, ফটিকছড়ি উপজেলা নেতৃবৃন্দের মধ্যে গোলাম মাওলা, তৌহিদুল আলম, ডা. মহিবুল আলম চৌধুরী, নাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, মোহাম্মদ মুমিন, এমদাদুল ইসলাম মুন্না, এডভোকেট হাসান, ছলিমা আকতার শিউলী, ডা. এনামুল হক, মিনহাজ উদ্দীন সিদ্দিকী, সাংবাদিক ওমর ফয়সাল, আশরাফুল আজম সিজান, শাহাবুদ্দীন রকি, আরিফুজ্জামান আরাফাত, মাসুম বিল্লাহ, নাহিদ তানভীর, মুহাম্মদ পারভেজ প্রমুখ।
ক্যাপশন- সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলীর সঙ্গে ফটিকছড়ি উপজেলা কমিটির মতবিনিময়।
ফটিকছড়ি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























