জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারায় ১৯২’বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প।আ টক মাদককারবারীর নাম রাসেল মিয়া(৩৫)। রোববার(১৮’ই সেপ্টেম্বর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারা গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাসেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালায় রেবের সদস্যরা। এ’সময় তার ঘর তল্লাশি করে ১৯২ বোতল ফেনসিডিল জব্দ করে সেই সাথে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছে সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।

এ’বিষয়ে র‍্যাব-১৪’র কোম্পানি অধিনায়ক রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটককারীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদেরএ অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে