এবার ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা ২রা এপ্রিল শুরু হয়ে চলবে ১৩ই মে পর্যন্ত।এবারের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ছেলেদের সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৭৩০ এবং মেয়েদের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ৭২৮ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে, পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময়সীমা, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে বিধিনিষেধ, প্রশ্নপত্র ট্রেজারী, থানা, ব্যাংকের নিরাপত্তা হেফাজত থেকে গ্রহণ ও কেন্দ্রে পরিবহন এবং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবার পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ করে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে একাধিক প্রশ্নের সেট পৌঁছে দেয়া হবে বলেও জানানো হয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























