মোহাম্মদ দিল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।। সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন চন্দ্র দাস এতথ্য নিশ্চিত করে বলেন, মামলার আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানার ছোট ভাই এনামুল হক পারভেজ। গত ১’লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ৭’পুলিশ’সহ বিএনপির অন্তত ১৮’জন নেতাকর্মী আহত হন। এঘটনায় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে প্রধান আসামী করে ১১০’নেতাকর্মীর নামে মামলা দায়ের করে পুলিশ। এমামলায় এপর্যন্ত বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ।

মামলার আসামীদের মধ্যে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ম সম্পাদক মুন্সি আলম, জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি নাজমুল হাসান রানা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১১০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। এই মামলায় ৫ নেতাকর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবী করেন তিনি।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে