
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা এফ,টি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ’উপলক্ষে ২রা সেপ্টেম্বর শুক্রবার বিকালে কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে টিনের ঘরের চালে উঠলে ঘর ভেঙ্গে পড়ে প্রায় শতাদিক লোক আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
ফাইনাল খেলায় উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল একাদশ ও উপজেলার কুন্ডা ইউনিয়নের বিটুই একাদশ মুখোমুখী হয়। খেলায় দাঁতমন্ডল একাদশ বিটুই একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয় লাভ করে চেম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত ফুটবল টুর্নোমেন্টর ফাইনাল খেলায় দর্শকদের উপচে পড়া ভীড় ছিল।খেলায় নিজ নিজ সমর্থকরা তাদের খেলোয়াড়দের গান বাজনা ও ঢাক ঢোল বাজিয়ে উৎসাহিত করতে দেখা গেছে। উভয় দলেই দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড় ছাড়াও কয়েকজন বিদেশি খেলোয়াড়কে খেলতে দেখা গেছে।এ ফুটবল টুর্ণামেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহন
করেছিল।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগরের স্থানীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে একটি ফ্রীজ ও পরাজিত দলের হাতে একটি এলএডি টেলিভিষন প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ (ওসি)মোঃহাবিবুল্লাহ সরকার সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক । বিডি টাইমস নিউজ


























