মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রাম জেলায় ওএমএসএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০’টায় শহরের খলিলগঞ্জ বাজার এলাকার খেজুরতলা মোড়ে কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।

এ’সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মো: জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, খাদ্য মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো: এরশাদুল হক প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, সারা জেলায় ২৮জন ডিলারের মাধ্যমে প্রতিদিন দুইটন করে ওএমএসএস’র চাল বিতরণ করা হবে। প্রতিজন ৩০টাকা করে ৫ কেজি করে চাল নিতে পারবে। টিসিবি’র কার্ডধারীরাও পাক্ষিকভাবে এই সুযোগের আওতায় আসবেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা জেলায় প্রতিজন উপকারভোগী ১৫টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন। এজন্য ২৬৮জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। জেলায় মোট কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ১লক্ষ ৪৪হাজার ৬৪৫জন।

রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার যেমনটি চাচ্ছেন কোন মানুষ যেন গৃহহীন থাকবে না, তেমনি কাউকেই অভুক্ত রাখা হবে না। সে লক্ষ্যে প্রশাসন ও জনপ্রতিধিরা কাজ করে যাচ্ছেন।

কুড়িগ্রাম নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে