আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সাথে নওগাঁ জেলায় ওএমএস এবং খাদ‍্যবান্ধব কর্মসূচী শুরু হয়েছে। আজ বৃহষ্পতিবার সকাল সোয়া ৯’টায় শহরের মুক্তির মোড় এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান। এ সময় খাদ‍্য মন্ত্রনালয়ে নিরাপদ খাদ‍্য কর্তৃপক্ষের উপ-পরিচালক মো: আব্দুস সোবহান, জেলা খাদ‍্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনসহ জেলা প্রশাসন ও খাদ‍্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং ওএমএ ও খাদ‍্যবান্ধব কর্মসূচীর ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা খাদ‍্য নিয়ন্ত্রক আলমগীর কবির জানিয়েছেন জেলার নওগাঁ পৌরসভায় ১৩ টি, নজিপুর পৌরসভায় ৪ টি, ধামইরহাট পৌরসভায় ৩টি এবং অন‍্য ৮ টি উপজেলার ১৬টি পয়েন্টে ৩৬ জন ডিলারের মাধ‍্যমে প্রতিদিন ৭২ মেট্রিক টন চাল ৩০ টাকা কেজি মূল‍্যে বিক্রি করা হচ্ছে। অপরদিকে জেলার ৯৯টি ইউনিয়নে মোট ২০৩টি কেন্দ্রে খাদ‍্যবান্ধব কর্মসূচীর আওতায় ১ লাখ ১৯ হাজার ৩৮ জনকে মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে বিক্রি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছ।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে