আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জে বিএনপি কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ’ঘটনায় পুলিশসহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্ত্বরে সমাবেশ নব দীপপুল এলাকায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ শেষে নব দ্বীপ পুল এলাকায় একটি গ্রুপ পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের অন্তত ৫ জন আহত হয়েছে। এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির অন্তত ১৫ জন নেতা কর্মী আহত হয়।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে