যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)-কে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর পুলিশপ্রধানদের সম্মেলনে (ইউএনকপস) যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে আইজিপি নিউইয়র্কে গেছেন। সেখানে জেএফকে বিমানবন্দরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের কর্মকর্তারা এবং প্রবাসী বাংলাদেশিরা। আইজিপির নিউইয়র্ক সফরের খবর পেয়ে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং দলমতনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিমানবন্দরে ছুটে যান। জেএফকে বিমানবন্দরে আইজিপিকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং নিউইয়র্কের কর্মকর্তারা।

আইজিপি নিউইয়র্ক সফরের সময় ইউএনকপস-এ অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। আইজিপিকে স্বাগত জানাতে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ছুটে যান প্রবাসী বাংলাদেশিরা। আইজিপি ইউএনকপস’এ অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ, জাতিসংঘের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে