ইউল্যাব ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের প্লে গ্রাউণ্ডে আজ ১১তম ইউল্যাব ফেয়ার প্লে কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ইউনিভার্সিটি ও প্রাইম ইউনিভার্সিটি। আজকের খেলায় টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ ইউনিভার্সিটি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের টার্গেট দেয় প্রাইম ইউনিভার্সিটিকে। ১৫৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে প্রাইম ইউনিভার্সিটি ১৬ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৬ রান। ৫৯ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে বাংলাদেশ ইউনিভার্সিটি। ২৪ বলে ২০ রানের বিনিময়ে ৫ উইকেট সংগ্রহ করে খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দলের শফিকুল ইসলাম।
এই খেলায় গোল্ড স্পন্সর হিসেবে থাকছে গাজী গ্রুপ , টিভি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে গাজী টিভি ,প্রিন্ট মিডিয়া হিসেবে কালের কণ্ঠ এবং বাংলা ট্রিবিউন, রেডিও পার্টনার হিসেবে থাকছে স্বাধীন ৯২.৫ এফ এম , অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সারাবাংলা.নেট , গিফট পার্টনার হিসেবে মিনা বাজার এবং সহযোগিতায় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এছাড়াও প্রাইম বিশ্ববিদ্যালয়ের স্পন্সর হিসেবে থাকছে টেক্সট ইস্টাইল বিডি।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























