প্রধান দুই দলের ওপর আস্থা নেই বলে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকেই দেশের মানুষ বেছে নেবে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ২৪ মার্চ দলটির মহাসম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি জাতীয় নির্বাচনের লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্য পূরণে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, অন্যান্য যেকোন সময়ের চেয়ে দল এখন অনেক বেশি সংঘবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে দলের পক্ষ থেকে যাকেই প্রার্থী ঘোষণা করা হবে, তার পক্ষেই সবাই কাজ করবেন বলেও জানান তিনি।

অনলাইন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে