নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিধ্বস্ত বাংলাদেশি বিমান ইউএস-বাংলার সহকারী পাইলট প্রিথুলা রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানের তিন ক্রুসহ আটজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল (কেএমসি) এ তথ্য নিশ্চিত করে।
সোমবার নেপালের গণমাধ্যম মাই রিপাবলিকা জানায়, সিনামঙ্গল এলাকায় অবস্থিত কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল(কেএমসি) কর্তৃপক্ষ আহতদের মধ্যে আটজনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- পৃথুলা রশীদ, রকিবুল হাসান এবং খাজা হোসাইন।উল্লেখ্য, বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ৫০ জনের প্রাণহানি ঘটে। ৪ ক্রুসহ ৬৭ আরোহীবাহী বিমানটি বিধ্বস্ত হয়।নেপালের পুলিশের মুখপাত্র মনোজ নুপেন প্রাথমিকভাবে ৪০ জনের প্রাণহানির তথ্য জানিয়েছেন। ধ্বংসস্তুপের ভেতর থেকে ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরো নয়জন মারা গেছেন। এছাড়া ২৭ জন মারাত্মক আহত এবং ১০ জন নিখোঁজ আছেন।
যাত্রীদের মধ্যে বাংলাদেশের ৩২ জন, নেপালের ৩৩ জন, চীনের একজন ও মালদ্বীপের একজন যাত্রী ছিলেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়।কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুশীলা শর্মা জানান, আহতদের মধ্যে দুজনকে আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে। বাকিদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হরি শঙ্কর পোদেল (৩৫), সাজনা দেবকোটা (৩০) এবং প্রবীণ চিত্রকর। নিহত একজন নারী এবং একজন পুরুষের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ডেস্ক রিপোর্ট,বিডি টাইম্স নিউজ














