জামায়াত দেশের শত্রু, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা মুশকিল বলেও মনে করেন অর্থমন্ত্রী।
দুপুরে বিসিএস অর্থনৈতিক ক্যাডারদের নব নির্বাচিত কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তবে জামায়াতকে নিষিদ্ধ করা কেন মুশকিল, এ বিষয়ে কিছু বলতে রাজী হননি অর্থমন্ত্রী। এর আগে বৈঠকে মন্ত্রী জানান, অর্থনৈতিক ও প্রশাসন ক্যাডার একীভূত করার বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। এ প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানান বিসিএস অর্থনৈতিক ক্যাডার নেতারা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














