বরিশাল সদরের ইউএনওর বাড়িতে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বরিশাল সিটির মেয়র সাদিক আব্দুল্লাহ। নগরীর নিজ বাসভবনে শনিবার সন্ধ্যা সাতটার দিকে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। এসময় তিনি তার বিরুদ্ধে দুই মামলা প্রত্যাহার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করারও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি বলেন, বরিশালের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে তাই দ্রুত সিটি কর্পোরেশনের কর্মীদের কাজে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি। এসময় তিনি প্রশাসনকে তাদের হয়রানি করার থেকে বিরত থাকারো আহ্বান জানান। এসময় তিনি দলের বিরুদ্ধে যায় এমন কিছু না করার কথা বলেন। এসময় তিনি অন্যায় হলে নেত্রী ব্যবস্থা নেবেন বলে জানান। গ্রেপ্তার প্রসঙ্গে প্রস্তুত আছেন জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে পদ ছেড়ে দেবারও কথা বলেন সংবাদ সম্মেলনে।
গত ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কাজে বাধা দান ও গুলি বর্ষণের ঘটনা ঘটে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
























