‘চীনের নতুন ধরনের রাজনৈতিক দলের ব্যবস্থা’ সংক্রান্ত শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে যে, চীনের কমিউনিস্ট পার্টি এবং বিভিন্ন ডেমোক্র্যাটিক পার্টি ও নির্দলীয় ব্যক্তিবর্গ দেশের প্রশাসনে সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করেছেন। চীনের রাষ্ট্রীয় প্রশাসনে, চীনের কমিউনিস্ট পার্টি এবং বিভিন্ন ডেমোক্র্যাটিক পার্টি ও নির্দলীয় ব্যক্তিবর্গ ঐক্য জোরদার করে সহযোগিতা করা হল চীনের নতুন ধরনের রাজনৈতিক পার্টি ব্যবস্থার গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা। চীনের কমিউনিস্ট পার্টি সমতা, গণতান্ত্রিক আলোচনা, আন্তরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন পর্যায়ের জাতীয় গণকংগ্রেস, সরকার ও আইনি সংস্থার ডেমোক্র্যাটিক পার্টি এবং নির্দলীয় ব্যক্তিদের ভূমিকায় সমর্থন করে। যাতে যৌথভাবে দেশ প্রশাসন করা যায়।

গণকংগ্রেস হল চীনে সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা, যা ডেমোক্র্যাটিক পার্টির সদস্য এবং নির্দলীয় ব্যক্তিদের ভূমিকার জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্তরের গণকংগ্রেসের প্রতিনিধি, গণকংগ্রেসের স্থায়ী কমিটির সদস্য এবং গণকংগ্রেসের বিশেষ কমিশনের সদস্যের মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ও নির্দলীয় ব্যক্তিরা থাকেন। তারা গণপ্রতিনিধির দায়িত্ব পালন করেন, সংবিধান, আইন ও আঞ্চলিক আইনের প্রণয়ন ও সংশোধনে অংশ নেন, দেশীয় সংস্থার সদস্য নির্বাচন, প্রয়োগ ও পদচ্যুতির কাজে অংশ নেন। তারা জনগণের ইচ্ছার প্রকাশ ঘটান ও নানা প্রস্তাব উত্থাপন করেন। ডেমোক্র্যাটিক পার্টির সদস্য এবং নির্দলীয় ব্যক্তিবর্গ সরকার ও আইনগত সংস্থার নেতৃত্বে অংশ নেন। রাষ্ট্রীয় পরিষদ ও আঞ্চলিক সরকার বিভিন্ন ডেমোক্র্যাটিক পার্টি ও নির্দলীয় ব্যক্তিদের ভূমিকায় গুরুত্বারোপ করেন। ভিন্ন ডেমোক্র্যাটিক পার্টি ও নির্দলীয় ব্যক্তি দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে প্রস্তাব দেন এবং ভূমিকা পালন করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে