বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গানিতিক মডেলের তথ্যমতে, আগামী ৭২’ঘন্টায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল এই সময়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল বাড়ছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পর্যবেক্ষণাধীন ৩৯’টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৯টির ,হ্রাস পেয়েছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির।
এদিকে দেশের তাপমাত্রা রয়েছে স্বাভাবিক। গত ২৪ ঘন্টায় সারাদেশে কক্সবাজারে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ১৮ মিলিমিটার, খেপুপাড়ায় ১৬ মিলিমিটার, মংলা ও যশোরে ১২ মিলিমিটার, টাঙ্গাইলে ৯ মিলিমিটার এবং সৈয়দপুর ও চাঁদপুরে ৮ মিলিমিটার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























