আগামী কয়েক বছরের মধ্যেই ভারতীয় সেনাবাহিনী থেকে প্রায় এক’লক্ষ সেনা সদস্য ছাঁটাই হতে যাচ্ছে। এমন সম্ভাবনার কথা সাফ জানালেন চিফ ডিফেন্স অফ স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। কিন্তু ভারতীয় সেনাবাহিনী কেন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে, জানালেন জেনারেল বিপিন রাওয়াত, সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তুলতে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আর সে কারণেই খরচ কমাতে আগামী কয়েক বছরে বাহিনীর সংখ্যা কমিয়ে এই সঞ্চয়টি আগামী দিনে প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন নতুন প্রযুক্তি সরবরাহের কাজে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন জেনারেল বিপিন রাওয়াত।

বর্তমানে ভারতের প্রায় ১.৪ মিলিয়ন সেনা সদস্য রয়েছে। যদিও তা চীনের সেনাবাহিনীর সংখ্যার চেয়ে অনেক কম। জেনারেল বিপিন রাওয়াত জানান, যারা সামরিক অভিযানে সরাসরি অংশ না নিয়ে মেকানিক্যাল বা অন্যান্য পরিষেবার কাজ করেন তাদের সংখ্যা হ্রাস করা হবে।

অপরদিকে, বাইরে মোতায়েন সেনাদের উন্নতমানের অস্ত্র ও আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হবে। ইতিমধ্যেই প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটি গত মাসে সংসদে তাঁদের রিপোর্ট পেশ করে। এদিন বিপিন রাওয়াত জানান, ‘সেনাবাহিনীকে যুদ্ধ মোকাবিলায় প্রযুক্তির দিকে আরও নজর দিতে হবে। আগে প্রত্যন্ত এলাকায় বেস ডিপো না থাকায় সমস্যায় পড়তে হত সেনাদের কিন্তু নতুন পরিকাঠামোয় প্রযুক্তির সাহায্য় নিলে তা দূর করা যাবে।’ জেনারেল বিপিন রাওয়াত কমিটিকে বলেন, “এইভাবে, আমরা সামনের কয়েক বছরে সেনার সংখ্যা এক লাখ করে কমিয়ে দেব এবং প্রযুক্তি’র মাধম্যে নতুন প্রযুক্তিকে ব্যবহার করে আগামীর জন্য দক্ষ সেনাবাহিনী গড়ে তোলা। আমাদের লক্ষ্য বাইরে থাকা ভারতীয় সেনাবাহিনীর দিকেই থাকবে।/Zee২৪ঘন্টা থেকে

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে