
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকা থেকে এক কিলোমিটার দক্ষিনে আবারো আগুন লেগেছে। আজ বুধবার (০৫ মে) সকাল ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা আগুনের খবর দিলে বাগেরহাট, মোড়েলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দাস বলেন, ভোলা নদী থেকে ২৫টি ডেলিভারি পাইপ লাগিয়ে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। সোমবার যেখানে আগুন লাগে, এবারও তার থেকে কিছুটা কাছাকাছি স্থানে লেগেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, সোমবার যেখানে আগুন লেগেছিল তার পাশে কিছু ধোয়ার মতো দেখা গেছে। ফায়ার সার্ভিসকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। সুন্দরবনের বনরক্ষী ও কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




















