
ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, ২০১৭ সালের হালনাগাদ এবং ২০১৫ সালে নেয়া ১৫ বছর বয়সীদের নিবন্ধনের তথ্য মিলিয়ে এই নতুন তালিকা হয়েছে। নতুন ভোটারদের মধ্যে ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জনের তথ্য গত বছর এবং ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জনের তথ্য ২০১৫ সালে সংগ্রহ করা হয়। হেলালুদ্দীন বিডি টাইম্স নিউজকে বলেন, হালনাগাদের আগে দেশে ভোটার ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। এবার হালনাগাদে নারী ভোটারের সংখ্যা বেশি। তবে মোট ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে নয় লাখের মতো কম।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ














