বাংলাদেশের প্রথম মেট্রোরেল সেট বহনকারী জাহাজ SPM Bangkok ৩১’শে মার্চ বিকাল ৪.১৮ মিনিটে মোংলা সমুদ্র বন্দরে এসে ভিড়েছে।

উল্লেখ্য যে, গত ৪’ঠা মার্চ বাংলাদেশ সময় বিকাল ৩’টায় মেট্রোরেল সেট বহনকারী জাহাজটি জাপানের কোবে বন্দর হতে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। মেট্রো ট্রেন সেটটির ৬টি যাত্রীবাহি কোচের মধ্য হতে অদ্য প্রথম দুইটি কোচ মূল জাহাজ SPM Bangkok হতে উত্তরায় আনয়নকারী বার্জে স্থানান্তর করা হবে।

অবশিষ্ট ৪টি কোচের বার্জে স্থানান্তর কাজ আগামী ১’লা এপ্রিল সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। মোংলা সমুদ্র বন্দরে শু্ল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাবলি সম্পাদনান্তে প্রথম মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জটির ঢাকার তুরাগ নদীর উত্তরাস্থ ডিপো সংলগ্ন নব নির্মিত জেটির উদ্দেশ্যে যাত্রা শুরুর সম্ভাব্য তারিখ ১১’ই এপ্রিল। বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জটি মোংলা – ঝালকাঠি – বরিশাল – চাঁদপুর – মুন্সিগঞ্জ – সদরঘাট – দিয়াবাড়ি ডিপো সংলগ্ন নতুন জেটি রুটে আগামী ২৩’শে এপ্রিল উত্তরাস্থ ডিপোতে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

আরও উল্লেখ্য যে, আগামী ১৫’ই এপ্র্রিল দ্বিতীয় মেট্রো ট্রেন সেট বহনকারী জাহাজটি জাপানের কোবে বন্দর হতে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে আশা করা যাচ্ছে। নিউজ ডেস্ক ||বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে