সরকারি হিসেবে গত একদিনে দেশে করোনায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি করোনা রোগী। বৃহস্পতিবার(২৫’শে মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন করে ৩ হজার ৫৮৭ জনসহ এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৭৯৭জন। নতুন এক হাজার ৯৮৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন।

আট মাস পর মঙ্গলবার (২৩শে মার্চ) প্রথম ৩ হাজার ৫৬৭ জনের করোনা রোগী শনাক্ত হয়েছিল। আজ বৃহস্পতিবার সেই সংখ্যাও অতিক্রম করেছে। এদিন ২৭ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ হজার ৫৮৭ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। একই সাথে চলতি বছরে এদিন সর্বোচ্চ মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে