বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ২৬’শে মার্চ বীর শহীদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল ৭টা থেকে ৯টা এবং বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রায় এক মাস ধরে প্রস্তুত করে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ধুয়েমুছে দেয়া হয়েছে নতুন রূপ। বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে বাহারি ফুলের গাছ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় পালনে যাবতীয় প্রস্তুতি নিয়েছে সাভার গণপূর্ত বিভাগ। অন্যান্য বারের তুলনায় এবার স্মৃতিসৌধ এলাকায় বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। স্মৃতিসৌধ প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ২৬’শে মার্চ জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীদে ফুল দিতে যারা যাবেন তাদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে যাওয়ার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























