পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর খেলা শেষ হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনের প্রচার সপ্তাহে শনিবার পশ্চিমবঙ্গের খড়গপুরে সমাবেশের এক ভাষণে এ মন্তব্য করেন তিনি। এসময় তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে ১০ অঙ্গীকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদি বলেন,তিনি বলেন, বাংলায় উন্নয়নের পথে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন দিদি। আপনারা বিশ্বাস করেছিলেন দিদিকে। কিন্তু উনি বিশ্বাসঘাতকতা করেছেন। আপনাদের স্বপ্ন চুরচুর করে দিয়েছেন ১০ বছরে বাংলাকে ধ্বংস করে দিয়েছেন।আঝেক ১০’অঙ্গীকারের কথা বলছেন দিদি। বাংলার মানুষ আপনাকে ১০ বছর সময় দিয়েছিলেন। কিন্তু আপনি লুঠতরাজের সরকার চালিয়ে গিয়েছেন। ১০’বছরে শুরু দুর্নীতি দিয়েছেন। কুশাসন দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বাংলার যুবসমাজের কাছ থেকে জীবনের ১০টি মূল্যবান বছর কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ করে মমতার সমালোচনা করে মোদি বলেন, আপনাদের অস্থিরতা বুঝি। কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে বছরের পর বছর ধরে সহ্য করে আসছেন। দিদি তুষ্টিকরণের রাজনীতি করে এসেছেন বরাবর। বাংলার যুবসমাজের কাছ থেকে ১০ বছর কেড়ে দিয়েছেন দিদি। দিদির দল নির্মমতার পাঠশালা। সিলেবাস হচ্ছে তোলাবাজি। দিদির পাঠশালায় সিলেবাস কাটমানি। দিদির পাঠশালায় সিলেবাস সিন্ডিকেট। দিদির পাঠশালায় উৎপীড়ন এবং অরাজকতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রচারপর্বের একেবারে গোড়া থেকে বিজেপি নেতৃত্বের মুখে বার বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে। মোদি ভাইপোর বিষয়ে বলেন, বাকি রাজ্যে উন্নয়নে সিঙ্গল উইন্ডো, বাংলায় চলে ভাইপো উইন্ডো। সুবর্ণরেখা এবং কংসাবদী নদীতে বেআইনি খননের তার কোথায় গিয়ে জুড়েছে, তা সকলেই জানে। বিজেপি বাংলায় ক্ষমতা এলে এর বিচার হবে। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

বিধানসভার এ লড়াইয়ে অভিনেতা হিরণকে খড়গপুরে প্রার্থী করেছে বিজেপি। তাকে সঙ্গে নিয়ে সম্প্রতি সেখানে পদযাত্রা করে গিয়েছেন অমিত শাহ। গত বৃহস্পতিবার নিজেহাতে তৃণমূলের ইস্তার প্রকাশ করেন মমতা। তাতে প্রত্যেক পরিবারের ন্যূনতম রোজগারের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, তেমনই ঘরে ঘরে সস্তায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।শনিবার খড়গপুরের জনসভা থেকে সেই নিয়ে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। ২০১৬ সাল থেকে খড়গপুরে ক্রমশ অবস্থান জোরদার হচ্ছে বিজেপির। এরআগে কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই শহর। ২০১৯-এর লোকসভা নির্বাচনে দিলীপ মেদিনীপুর থেকে জয়ী হওয়ার পর, ওই আসনে উপনির্বাচন হয়। তাতে জয়ী হন তৃণমূলের প্রদীপ সরকার। খড়গপুর আসনটি ফিরে পাওয়াই এখন লক্ষ্য বিজেপি-র।

সোমবার বাঁকুড়ায় জনসভা করবেন মোদি। ২৪’শে মার্চ বুধবার কাঁথিতে মোদির আরেকটি সভার কথা রয়েছে। মোদির সফরের পর পশ্চিমবঙ্গ সফরে আসবেন বিজেপি সভাপতি অমিত শাহ। রোববার পূর্ব মেদিনীপুরে অমিত শাহের হাত দিয়ে নির্বাচনের ইশতেহার প্রকাশের কথা রয়েছে বিজেপির।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে