বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৬তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জ শত্রুমুক্ত করার লড়াইয়ে শহীদ হন তিনি।
১৩ ডিসেম্বর সন্ধ্যায় ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মহানন্দার পাড়ে বারোঘরিয়ায় অবস্থান নেন। ১৪ ডিসেম্বর ভোরে চালান আক্রমণ। রেহাইচর গ্রামে শত্রুদের বুলেটে প্রাণ হারান ক্যাপ্টেন জাহাঙ্গীর।
বীর এই যোদ্ধাকে শ্রদ্ধা জানাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে রয়েছে নানা আয়োজন।
নিউজ ডেস্ক,বিডি টাইম্স নিউজ














