বিশেষ প্রতিনিধি।। রংপুর শহরে স্মরণকালের অতিবৃষ্টি’র কারনে জলাবদ্ধতায় সাধারন মানুষের পাশাপাশি দুস্থ মানুষেরাও ভোগান্তির শিকার হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনে কিছু জায়গায় পানি নেমে গেলেও অনেক জায়গায় জলাবদ্ধতার পানি রয়েই যায়, যার কারনে তাদের রান্না করে খাওয়ার ব্যবস্থা পর্যন্ত না থাকায় সাধারণ মানুষের কথা চিন্তা করে ৪’ই অক্টোবর, রবিবার “বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম, রংপুর ইউনিট” দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরন কর্মসুচি হাতে নেয়।
“বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম, রংপুর ইউনিট” কর্তৃক অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রংপুরের লালবাগ, শান্তিবাগ এবং রেলস্টেশনের পাশের বস্তিতে বসবাসরত দুস্থ মানুষদের মাঝে ৩০০’প্যাকেট ডিম খিচুড়ি বিতরণ করা হয়। এছাড়াও বিএনসিসি’র কয়েকজন দুস্থ ক্যাডেটদের চাল, ডাল, তরি-তরকারি এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা সহ অর্থ সহায়তা করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম, রংপর ইউনিটের প্রধান উপদেষ্টা মেজর হারুন-অর-রশিদ(অবসরপ্রাপ্ত), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের বিএনসিসি ইউনিটের প্লাটুন অফিসার প্রফেসর আন্ডার অফিসার মোহাম্মদ মাহমুদুর রহমান এবং প্রফেসর আন্ডার অফিসার মোঃ আশরাউল হক।
আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা ডাক্তার মাহমুদ কামাল নয়ন, কারমাইকেল কলেজ সাধারণ শিক্ষার্থী পরিষদের মোহাম্মদ রেজওয়ানুল হক সৌধ, আহবায়ক, সাধারণ শিক্ষার্থী পরিষদ কারমাইকেল কলেজ রংপুর। সাংগঠনিক সম্পাদক, কারমাইকেল কলেজ রংপুর ছাত্রলীগের মোঃ পাভেল রহমান হিমেল।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহবায়ক,বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম,রংপুর ইউনিট মোঃ শাহজাহান আলী সবুজ এবং ক্যাডেট আন্ডার অফিসার মোঃ মোহাইমিনুল ইসলাম পারভেজ, ক্যাডেট ইনচার্জ, কারমাইকেল কলেজ বিএনসিসি ইউনিট, রংপুর।
ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেছেন মোঃ ফাহিম,সাগর,রহমান,জুঁই,আফসানা আক্তার মিমি, স্বর্ণালী, সহ আরো অনেকে। নেপথ্য সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় সভাপতি,বি.ওয়াই.সি.এফ শাহ মুজিবুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক,বি.ওয়াই.সি.এফ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,বি.ওয়াই.সি.এফ ডাক্তার মোঃ মাসুম হান্নান।
অত্র সংগঠনের রংপুর ইউনিটের আহবায়ক জনাব মোঃ শাহজাহান আলী সবুজ রংপুর জেলার সকল দুস্থ মানুষের দুর্যোগকালীন সময়ে সংগঠনের পক্ষ থেকে দুস্থ মানুষের সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























