রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীতে “ভিটামিন এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা’য় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক মেজবাহুল হাসান চৌধুরী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. আবু হেনা মোস্তফা কামালসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক।
কর্মশালায় সিভিল সার্জন জানান, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। নীলফামারী জেলার ৬ উপজেলা ২ পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ৮৮৯’জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭১ হাজার ১৯০ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।
প্রথম রাউন্ডের ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৬১টি ইউনিয়নে ও ২ পৌরসভায় ১ হাজার ৫৮৭ টি কেন্দ্রে কাজ করবেন সেচ্ছাসেবক ৩ হাজার ও ১৭৪ জন স্বাস্থ্য কর্মি।
রেজা মাহমুদ,নীলদামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























