ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাঈদ কোভিড ১৯ করোনা ভাইরাসে আক্রান্ত। তার আশু রোগ মুক্তি কামনায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ আজ রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।

সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন । মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী সহ দক্ষিনের অর্ন্তগত থানা-ওয়ার্ডেরে নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

উল্লেখ্য, করোনা শুরুর প্রথম থেকেই প্রধানমন্ত্রী নির্দেশে মানবসেবায় নিজেকে নিমগ্ন রেখেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ। শুধু দলের পক্ষে নয় নিজের উদ্যোগে অসহায়দের মাঝে মাস্ক, খাবার,বস্ত্র,ঔষুধ বিতরন করলেন।

ঢাকা মহানগর দক্ষিণের অর্ন্তগত প্রত্যেকটি থানা-ওয়ার্ডে নিজে সরেজমিনে যেয়ে তদারকি করতেন যাতে অসহায় মানুষগুলো সাহায্য পায়। এভাবে শুধু দক্ষিণ নয় পুরো ঢাকাতেই তারিক সাঈদ অসহায় মানুষের পাশে দাঁড়ান। ঢাকার পাশাপাশি নিজ জেলা ফরিদপুর যান। সেখানেও ত্রান বিতরন করেন। গেল সপ্তাহ থেকেই তিনি অসুস্থ ছিলেন। করোনা টেস্ট করালে প্রথমে নেগেটিভ আসলেও পরে বোঝা যায় তিনি করোনায় আক্রান্ত। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যেও তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অসহায়দের প্রতি চলমান সাহায্যপ্রদান যেন বন্ধ না হয়।

করোনার এই মহামারীতে আলোকবর্তিকা হয়ে মানুষের পাশে ছিলেন তারিক সাঈদ। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। যেন সুস্থ হয়ে আবার মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে