এসএম শাফায়েত, নিজস্ব প্রতিনিধি।। করোনার মাঝেও সারাদেশে পালিত হলো দেশটাকে পরিস্কার করি দিবস ১৯’শে সেপ্টেম্বর ২০২০ “ঘর থেকে শুরু করি দেশটাকে পরিষ্কার করি”এই স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ক্লিন আপ ডে’র সাথে পালিত হল দেশটাকে পরিস্কার করি দিবসও।
সামাজিক সংগঠন “পরিবর্তন চাই”র আয়োজনে এই দিন সাঁরা দেশে ৬’ষ্ঠ বারের মত পালিত হয়েছে দেশটাকে পরিষ্কার করি দিবস। সকাল ১০’টায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলার ঝুড়ি বসানো এবং সচেতনতামুলক স্টিকার লাগানো হয় বিভিন্ন দোকান ও যানবাহনে। একই সাথে পথচারীদেরকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। শুধু রাস্তাঘাটের ময়লা নয়, এই দিনে এবার ডিজিটাল ক্লিন আপ ও করা হয়।
পরিবেশের মতো ডিজিটাল বিশ্বে, প্রচুর পরিমাণে আবর্জনা রয়েছে যা আমাদের স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, পিসি এবং সার্ভারগুলি থেকে স্টোরেজ স্পেস কেড়ে নেয়। প্রতিনিয়ত ডিজিটাল ডিভাইস বিপুল পরিমান এ কার্বন নিঃসরণ ঘটায়। ইন্টারনেট এবং এটি সমর্থনকারী সিস্টেমগুলির কার্বন ফুটপ্রিন্ট বিশ্বব্যাপী গ্রিনহাউস নিঃসরণের প্রায় ৩.৭% হয় যা এয়ারলাইন শিল্পের দ্বারা বিশ্বব্যাপী উৎপাদিত কার্বন এর সমপরিমাণ। কিছু গবেষণা অনুমান করে যে এক দশকে ইন্টারনেট নেটওয়ার্ক বিশ্বের গ্রিনহাউস গ্যাসের ২০ শতাংশ উৎপাদন করবে। তাই এবার আমরা ডিজিটাল ক্লিন আপেও জোর দিয়েছি। সাঁরা দেশের জেলা উপজেলা ও বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ স্থানে দিবসটি পরিবর্তন চাই এর আহ্বানে পালিত হয়েছে।
উল্লেখ্য, “পরিবর্তন চাই” ২০১৪ সাল থেকে এই দিবসটি পালন করে আসছে প্রতি বছর। এছারাও শুধু মাত্র একটি দিন নয় সাঁরা বছর পরিবর্তন চাই এর স্বেচ্ছাসেবকেরা যত্রতত্র ময়লা না ফেলে যাতে নির্দিস্ট স্থানে ময়লা ফেলে সেই জন্যে ক্যাম্পেইন করে থাকে। এবারের দেশটাকে দিবসের প্রধান সমন্বয়ক ছিলেন জনাব শহিদুল ইসলাম কাজল।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























