সীমান্তে হত্যা ও নির্যাতন শূন্যের কোটায় নামিয়ে আনতে বিজিবি-বিএসএফের সম্মতির মাধ্যমে যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ সম্মেলন।
বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফে’র সংকট সমাধানে নিদির্ষ্ট প্রস্তাবের মাধ্যমে সীমান্ত হত্যা, মাদক চোরাচালানসহ ১৩টি ইস্যুতে আলোচনা হয়। সীমান্তে হত্যা বন্ধে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে জানিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) রাকেশ আস্থানা বলেছেন, সীমান্ত হত্য শূন্যে নামিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধীদের কোনো দেশ নেই, সীমান্তের দুপাশেই তাদের অবস্থান। রাজধানীর বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের শেষ দিন শনিবার (১৯’শে সেপ্টেম্বর) এসব কথা বলেন তিনি।
ডিজি পর্যায়ের ৫০’তম সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধসহ, মাদক, অবৈধ অস্ত্র ও মাববপাচার রোধে সিদ্ধান্ত হয়। এছাড়া ৮’জন বন্দিকে দ্রুত ফিরিয়ে দিতে সম্মত হয়েছে ভারত। সীমান্তে যে কোনো ইস্যুতে মানবাধিকারের বিষয়টি প্রাধান্য দেয়াতে দুই দেশ সম্মত হয়েছে। এ সময় বিএসএফ সীমান্ত হত্যা বন্ধে নিশ্চিত করে যে ১৩টি ইস্যুতে আলোচনা হয়, তা হল-
১। সীমান্তে বাংলাদেশী হত্যা ও নির্যাতন বন্ধ
২। বাংলাদেশে মাদক দ্রবের চোরাচালান
৩। অস্ত্র ও বিস্ফোরক পাচার
৪। সীমান্তে অনুপ্রবেশ ও পুশইন
৫। সীমান্তের ১৫০গজের উন্নয়ন কাজ
৬। সীমান্তবর্তী নদী তীর সংরক্ষণ
৭। সমন্বিত সীমান্ত ব্যবস্থপনায় যৌথ টহল
৮। রিজিয়ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়মিত বৈঠক
৯। পার্বত্যাঞ্চলে হিল ফ্লাইং প্রশিক্ষন ও অপারেশন
১০। পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি
১১। বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া
১২। মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন
১৩। বাংলাবান্ধা আইসিপি তে দর্শক গ্যালারি নির্মাণের
দীর্ঘ আলোচনায় জয়েন্ট পেট্রোলিং(যৌথ টহল)এর ব্যাপারে বিজিবি-বিসিএফ সম্মত হয়েছে। চার দিনব্যাপী সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩’সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। এই দলে বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে ভারতের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা। অন্যদিকে ভারতের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























