নিউজ ডেস্ক ।। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম,এমপি যমুনা গ্রপের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

আজ এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, এডভোকেট সালমা ইসলাম-এর নেতৃত্বে যমুনা গ্রপ আরো এগিয়ে যাবে। ৪২’টি শিল্প প্রতিষ্ঠান থেকে যমুনা গ্রপের ব্যপ্তি আরো প্রসারিত হবে। দেশের অর্থনীতিতে যমুনা গ্রপ যে অবদান রেখেছে, তা ভবিষ্যতে আরো উজ্জ্বল হবে। পাশাপাশি দেশের শিল্প বিকাশের মাধ্যমে বেকারত্ব দূর করতে অগ্রণী ভুমিকা রাখবে যমুনা গ্রুপ।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো আশা প্রকাশ করে বলেন, দেশের গণমাধ্যমে যমুনা গ্রপের প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসন নিশ্চিতে আগের মতোই বলিষ্ঠ ভূমিকা পালন করবে। অভিনন্দন বার্তায় যমুনা গ্রপের নতুন চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপি যমুনা গ্রপের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে