নিউজ ডেস্ক, কুষ্টিয়া।। সামাজিক সংগঠন আলোর পথের উদ্যোগে এবং কালপুরুষের সহযোগীতায় কুষ্টিয়া থানাপাড়ার জিকে বাধ সংলগ্ন এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫’ই আগষ্ট বাদ আসর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোর পথে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জীবন আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখে যুবলীগ নেতা ও প্রযুক্তিতে কুষ্টিয়া সংগঠনের সাধারন সম্পাদক রাকিবুজ্জামান তানিম, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও সামাজিক সংগঠন কালুপুরুষের আহবায়ক মোঃ মুহাইমিনুর রহমান পলল, সাবেক উপ সাংস্কৃতিক সম্পাদক ও কালপুরুষ সংগঠনের যুগ্ম আহবায়ক শিমুল বিশ্বাস এবং প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন।

আলোচনা সভায় রাকিবুজ্জামান তানিম বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবের ত্যাগ ও শ্রমে বাংলাদেশ রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। তাই তার আদর্শে উজ্জীবিত হয়ে তরুণদের দেশ গঠনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষিত দক্ষ ও মানবিক হয়ে ভূমিকা রাখতে হবে। মোঃ মুহাইমিনুর রহমান পলল তার বক্তব্যে বলেন শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশের তরুণ ও যুব সমাজকে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং পচাত্তরের ১৫ই আগষ্টে শহীদ সকলের আত্মত্যাগের কথা স্মরণ রেখে চাকরি, ব্যবসার পাশাপাশি নিষ্ঠা ও সততার সাথে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক নেতৃত্বে অংশগ্রহণে এগিয়ে আসতে হবে। তাহলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

মুজিব শতবর্ষ এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় দেশ ও জাতি এবং শেখ পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে আলোর পথে সংগঠনের সদস্য নয়ন, মাহিন, মুহিন, শ্রুতি, তামান্নাসহ স্থানীয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলো।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে