নাজমুল আহসান তুহিন,(ইউরোপ ব্যুরো প্রধান)।। রাজধানী রোমে ইতালীতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদুত আব্দুস সোবহান সিকদারের বিরুদ্ধে সমালোচনা ও কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে সাংবাদ সন্মেলন করেছে ইতালিতে অবস্থানরত বরিশালবাসীরা।
আমাদের ইউরোপ ব্যুরো প্রধান নাজমুল আহসান তুহিন জানান, গত ২২’শে জুলাই বুধবার সন্ধ্যায় রাজধানী রোমের আর্কো দি ত্রাবেরতিনো আলীবাবা রেস্টুরেন্টের হল রুমে ইতালীর প্রথম বৈধ বাংলাদেশী, বরিশাল বিভাগ সমিতির প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযাদ্ধা লুৎফর রহমান খানের সভাপতিত্বে সাংবাদিক সন্মেলনে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইতালী আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক বরিশাল বিভাগ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আহসান মন্টু। তিনি বলেন, বাংলাদেশ সরকারের পরিক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী ইতালীর রাষ্ট্রদূত হিসেবে এসে আব্দুস সোবহান সিকদার বাংলাদেশী কমিউনিটি, ইতালিয়ান ও বাংলাদেশীদের মধ্যে সুসম্পর্ক স্খাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই- দুইবার ইতালীতে সরকারী ভাবে আমন্ত্রন করে ইতালীর প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের ব্যবস্থা করেছেন। তিনি একমাত্র ব্যাক্তি যিনি বাংলাদেশী কমিউনিটির ভবিষ্যতের কথা চিন্তা করে ইতালীতে একটি স্থায়ী কার্য্যালয় খরিদ করে দুতাবাস স্থাপন করে করেন। বাংলা কমিউনিটিকে একটি ক্ষুদ্র বাংলাদেশ উপহার দেন। প্রবাসী বাংলাদেশীদের লাশ বিনা খরচে পরিবারের কাছে পৌছে দেয়া, ইতালীতে বাংলাদেশীদের জন্য একটি স্থায়ী শহীদ মিনার স্থাপন, স্থায়ী কবরস্থানসহ মসজিদ-মাদ্রাসা স্খাপনের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহন করেছেন। বরিশালের লোক হওয়া সত্বেও শুধু বরিশালবাসীর কথা চিন্তা না করে রাজনৈতিক পরিচয় না দেখে কমিউনিটির সকল ব্যক্তিকে সমানভাবে গুরুত্ব দিয়ে বাংলাদেশী কমিউনিটির জন্য নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, এত কিছুর পরেও যারা দুতাবাস ও রাষ্ট্রদুতের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ন্য বক্তব্য প্রদান করে বিদেশের মাটিতে দেশের সুনাম নষ্ট করে যাচ্ছেন আমরা বরিশালবাসী তার দাঁত ভাংগা জবাব দিব। কোন দেশপ্রমিক ব্যক্তি প্রবাসে নিজ দেশের দুতাবাস কিংবা রাষ্ট্রদূত সম্পর্কে মিথ্যা বানোয়াট গল্প বানিয়ে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারেনা।
বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার জন্য তিনি বরিশাল বিভাগ সহ সকল প্রবাসী বংলাদেশীদেরকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন।সভাপতির বক্তব্যে মুক্তিযাদ্ধা লুৎফর রহমান বলেন, দুতাবাস ও রাষ্ট্রদূত আমাদের জাতীয় সম্পদ তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার-আপনার সকলের। সকল ভেদাভেদ ভুলে প্রবাসে নিজ দেশ ও জাতির সম্মান রক্ষায় সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো:বাবুল মিয়া, মো: ফয়সাল আহমেদ, নাসিম মিয়া, হাজী মো: সুইট, সোহেল বকশি, জাহাংগীর আলমসহ বরিশাল বিভাগের যুব ও জেলা সমিতির নেতৃবৃন্ধ। সভা শেষে নৈশ ভোজের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষনা করেন।
নাজমুল আহসান তুহিন, (ইউরোপ ব্যুরো প্রধান)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























