নাজমুল আহসান তুহিন,(ইউরোপ ব্যুরো প্রধান)।। করোনায় বিধ্বস্থ ইতালীর কভিড-১৯ মহামারী যখন নিয়ন্ত্রন। সরকার যখন সামাজিক ও অর্থনৈতিক ব্যাবস্থা পুনর্গঠনে আত্ম নিয়োগ করতে শুরু করেছে ঠিক সেই মূহুর্তে বাংলাদেশ থেকে বিশেষ বিমানে আসা কিছু সংখ্যক বাংলাদেশি প্রবাসী সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে করেইনটেইনে না থেকে বিশৃংখলভাবে চলাফেরা করায় নতুন করে মানুষের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজধানী রোম’সহ সারা দেশের মানুষের মধ্যে আতংক সৃষ্টি করেছে। রাজধানী রোমের সকল মসজিদ-মন্দির অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের ইউরোপ ব্যুরো প্রধান নাজমুল আহসান জানান, গত ৬’ই জুলাই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে আসা যাত্রীদের অনেকেই করোনা নেগেটিভ জাল সনদ প্রদর্শন করার পর তাদের মধ্যে ৩৬’জনের শরীরেই করোনা পজেটিভ-এর অস্তিত্ত্ব পাওয়া যায়। এ নিয়ে বাংলাদেশীদের মধ্যে ১৫০’ব্যাক্তির আক্রান্তের খবর পাওয়া যায়। এ ব্যাপারে ইতালীর সকল গনমাধ্যমে কয়েকদিন যাবত ধারাবাহিকভাবে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সমালোচনার ঝড় তুলে। যে কারনে সরকার তা মারনাস্ত্র্র্রের সাথে তুলনা করে বলেছে বাংলাদেশ থেকে মানুষ নয় যেন বোমাবাহী বিমান এসেছে। বিষয়টি ইতালীর স্বাস্থ্য বিভাগ’সহ পুরো সরকারকে ভাবিয়ে তুলে।

বাংলাদেশ থেকে আসা বিশেষ ফ্লাইটে এত সংখ্যক করোনা রোগী এক সঙ্গে পাওয়াতে ইতালীতে থাকা সকল প্রবাসী বাংলাদেশীদের করোনা টেষ্ট করিয়ে নেগেটিভ প্রমান পত্র সাথে নিয়ে চলা-ফেরা’সহ সভা সমাবেশ কিংবা উপাসনালয় প্রবেশের নির্দেশ দেয়া হয়েছে। ইতালীতে বাংলাদেশীদের দ্বারা নিয়ন্ত্রিত সকল মসজিদ-মন্দিরে অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ করার ফলে গত ১০’ই জুলাই শুক্রবার রাজধানী রোমের কোন মসজিদে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়নি।

অন্যদিকে ইতালীর করোনা প্রাদুভাব নিয়ন্ত্রনে আসাতে যে সময় ৩১ জুলাইয়ের পরসকল প্রকার জরুরী নিষেদ্ধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তুতি চলছিল ঠি ক সে সময়বাংলাদেশ থেকে আসা ব্যাক্তিদের মধ্যে আশাংকাজনভাবে করোনা পজেটিভেরঅস্তিত্ব পাওয়ায় ব্যাপকভাবে এর বিস্তার রোধে পুরো ইতালীতে আগামী ৩১ ডিসেম্বরপর্যন্ত জরুরী নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করা হয়েছে।

নাজমুল আহসান তুহিন, (ইউরোপ ব্যুরো প্রধান)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে