নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশকে আপাততো শেনজেন ভিসা সুবিধার বাইরে রাখা হচ্ছে। আর একই বিবেচনায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল ও কাতারসহ অনেক দেশকেই এ সুবিধার বাইরে রাখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল ভারত ও ভুটান শেনজেন ভিসা পাচ্ছে। বিশ্বের ৫৪ দেশের নাগরিকদের জন্য জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে চালু হচ্ছে শেনজেন ভিসা। নভেল করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় মার্চ থেকে অভ্যন্তরীণ সীমান্ত বন্ধের পাশাপাশি শেনজেন ভিসা সুবিধা স্থগিত করে ইইউ।
তবে সম্প্রতিই ইউরোপের পরিস্থিতি উন্নতি হওয়ায় আগামী পয়লা জুলাই থেকে সীমিত পরিসরে শেনজেন ভিসা চালুর সিদ্ধান্ত হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























