শহীদ জননী জাহানারা ইমাম শুয়ে আছেন ঢাকা-১৪ সংসদীয় আসনের অন্তর্গত মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে। প্রতিবছর ঢাকা-১৪ এর সংসদ মোঃ আসলামুল হক-এর উদ্যোগে শহীদ জননীর প্রয়ান দিবসে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয় কিন্তু এই সংকটাপন্ন সময়ে মানুষ মানুষের একত্রিত হওয়া সম্ভবপর নয়।

আর তাই সংসদ সদস্য মোঃ আসলামুল হক-এর নির্দেশে ১০নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিফাত আহসান অভির নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীরা শহীদ জননীর কবর পরিষ্কার করে জিয়ারত করে পুষ্পস্তবক অর্পন করে এবং কবর সংলগ্ন জায়গায় শহীদ জননীর স্মৃতির উদ্দেশ্যে একটি বৃক্ষরোপন করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাংসদ আসলামুল হক-এর মাসব্যাপী বৃক্ষরোপনের তৃতীয়দিন শুরু করেন।

তাছাড়াও ৭,৮,৯,১১,১২ ও ৯৩ নং ওয়ার্ডের নেতাকর্মীরাও তাদের চলমান বৃক্ষরোপনের তৃতীয়দিন শহীদ জননীর স্মৃতির উদ্দেশ্যে একটি চারা রোপন করে শুরু করেন। সংসদ সদস্য আসলামুল হক তাঁর ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেন, ২৬ জুন, শহীদ জননী জাহানারা ইমামের শাহাদাৎ বার্ষিকীতে আমার অনুরোধে ঢাকা-১৪ এর অন্তর্গত প্রতিটি ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীবৃন্দ আজকের বৃক্ষরোপন কার্যক্রমের শুরুতে শহীদ জননীর স্মৃতির উদ্দেশ্যে একটি করে চারা রোপন করে আজকের বৃক্ষ রোপন অভিযান শুরু করে।

শহীদ জননী মুক্তিযুদ্ধের আদর্শের যে চারা আমাদের মনসপটে রোপন করে গেছেন আমরা সে আদর্শ সযতনে সংরক্ষণ করে রাখবে।“ তাঁর সাথে যুবলীগ কর্মীরাও তাদের ফেসবুক পাতায় লেখেন, “ আমাদের ঢাকা-১৪ অন্তর্গত বুদ্ধিজীবী গোরস্থান। আমাদের এলাকার মাটিতে ঘুমিয়ে আছেন ৭১ এর শহীদ বুদ্ধিজীবীগণ। আমাদের এলাকার মাটিতে শুয়ে আছেন শহীদ জননী জাহানারা ইমাম। এই সংকটাপন্ন সময়ে তাঁর মৃত্যু দিবসে তেমন কিছুই করার নেই । আমাদের ঢাকা-১৪ এর মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ আসলামুল হক-এর নির্দেশে গতকাল তাঁর শাহাদাৎ বার্ষিকীতে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে শহীদ জননীর কবর পরিষ্কার করে তারপর জিয়ারত করি। শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটা চারা রোপন করে আমরা ঢাকা-১৪ ওয়ার্ড যুবলীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশিত বৃক্ষরোপন কার্যক্রম শুরু করি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে