শহীদ জননী জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশ্যে ঢাকা-১৪ অন্তর্গত ৭,৮,৯,১০,১১,১২ ও ৯৩ ওয়ার্ড যুবলীগ একটি করে চারা রোপন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুসারে ঢাকা-১৪ সাংসদ মোঃ আসলামুল হকের মাসব্যাপী বৃক্ষরোপন চলাকালীন সময়ে এই সাংসদের নির্দেশে সবাই একটি বিশেষ স্থানে শহীদ জননীর নামে প্রতি ওয়ার্ডে একটি করে চারা রোপন করেন। চারা রোপন করে ঢাকা-১৪ এর ১৫ থেকে ২০’জন যুবলীগ নেতা-কর্মী তাদের ফেসবুক অভিন্ন স্ট্যাটাসে লিখেন, ২৬’শে জুন শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে জননীর স্মৃতির উদ্দেশ্য ঢাকা-১৪ অন্তর্গত ওয়ার্ড যুবলীগের বৃক্ষরোপন।

মুক্তিযুদ্ধের চেতনার যে চারা জননী আমাদের মনসপটে রোপন করে গেছেন যুবলীগ সে চেতনা সযতনে সংরক্ষণ করে রাখবে। জয় আমাদের সুনিশ্চিত।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























