ইউরোপ ডেস্ক_রিপোর্ট।। বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালি আওয়ামী লীগএর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।ইউরোপ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নাজমুল আহসান তুহিন জানান, রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই আলোচনাসভায় সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম প্রধানের পরিচালনায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ ফকির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেন, “গৌরবের এই সংগঠনটি বাংলাদেশ নামক দেশটিকে দিয়েছে স্বজাতীয়তা বোধ, স্বাধীনতা এবং বর্তমানে উন্নয়নের অবিরত ধারা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ -সভাপতি শাহ্ আলম, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক আফতাব বেপারী, সোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ, সম্মানিত সদস্য বুলু সৈয়াল, আব্দুর রশিদ, সাখাওয়াত হোসেন সাখন, বাচ্চু সরদার, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, শ্রমিক লীগ ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী প্রমুখ।
এ সময় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী বলেন, “বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ইতালি আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পেছানো হয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে শিঘ্রই সম্মেলনের মাধ্যমেই সুসংগঠিত ও শক্তিশালী একটি ইতালি আওয়ামি লীগের কমিটি গঠিত হবে সকলের অংশ গ্রহণের মাধ্যমে এদিকে বৈধতার আবেদনের লক্ষে যাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে দূতাবাসে যেতে হবে তাদের দালাল থেকে সাবধান থাকার আহ্বান জানান।”

এই সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম(আসাফ) সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক রনি আহমেদ, যুবনেতা আমিন বেপারী, রফিক বেপারী, রাসেল মৃধা, আফসার বেপারী, জাকির গাজী, সুমন মৃধা, সজিব বেপারী, লিটন বেপারী, সাবেক ছাত্র নেতাফয়জুল হোসেন, মোহাম্মদ লিটন, ইমরুল কায়েছ প্রমুখ।

আলোচনার শেষে ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
নাজমুল আহসান তুহিন, (ইউরোপ ব্যুরো প্রধান)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























