করোনা সংক্রমণ রোধে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চলা শুরু হলেও শুরু থেকেই যাত্রী কম বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। ব্যবস্থাপনা ভালো থাকলেও যাত্রী কম থাকায় লোকসানের কথাও জানিয়েছে তারা।
একই অবস্থা বাসেও। করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে গত ১ জুন থেকে বাস চলাচল শুরু হলেও যাত্রী কম বলছে পরিবহন সংশ্লিষ্টরা। যাত্রী কম থাকায় রাজধানীতে স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেক বাস চালানো হচ্ছে বলে জানিয়েছে বাস মালিকরা। এর ফলে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর পরও লোকসান হচ্ছে বলে দাবি তাদের।
রাজধানীর মহাখালী, গাবতলীসহ অন্যান্য বাস টার্মিনালেও নেই যাত্রী চাপ। যাত্রীর অভাবে দূরপাল্লার পথে মাত্র এক-চতুর্থাংশ বাস চলাচল করছে বলে জানিয়েছেন মালিকরা।
দেশের বিপণিবিতান ও বড় ব্যবসাকেন্দ্র স্বাভাবিক গুলো এখনো পুরোদমে চালু না হওয়ায় মানুষ ঢাকা থেকে মালামাল সংগ্রহ বা অন্য ব্যবসায়িক কাজে আসছেন না, এ কারণেই যাত্রী চাপ কম জানিয়েছেন তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























