নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। গ্রিস সীমান্তের কাছে একটি মহাসড়কে স্থানীয় সময় সোমবার শেষ রাতের দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বের স্ট্রুমিকার কাছে পুলিশ ট্রাকটি পরীক্ষা করতে গেলে পালিয়ে যায় চালক। তবে মঙ্গলবার পুলিশের দেয়া বিবৃতিতে অভিবাসীদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আটক অভিবাসীদের সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করে প্রত্যর্পণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।
বলকান অভিবাসন রুট ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে। গ্রিস ও নর্থ মেসিডোনিয়ার সীমান্তও করোনা মহামারির জন্য এই বছরের শুরুতে বন্ধ করা হয়। তবে পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় মানব-পাচাকারীরা এখনো সক্রিয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























