ইউরোপ ডেস্ক।। করোনা বিধ্বস্ত ইতালীতে কৃষি খাতে শ্রমিক সংকট ও অর্থনীতিতে গতি ফিরিয়ে আনার লক্ষে অবৈধ অভিবাসীদের বৈধ করার সিদ্ধান্ত অনুযায়ী ১’লা জুন থেকে অনলাইনে শুধুমাত্র কৃষিকাজ ও প্রবীণদের দেখাশুনাসহ গৃহস্তালী কাজের জন্য নির্দিষ্ট দুটি সেক্টরে শর্ত সাপেক্ষ অবৈধ অভিবাসীদের বৈধ করন প্রক্রিয়া শুরু হলেও অন্যান্য সেক্টরে কাজে নিযুক্ত অভিবাসীগন বৈধতা থেকে বঞ্চিত হওয়ার আশংকায় রয়েছে প্রবাসীরা। বিনা শর্তে সবাইকে বৈধতা দানের দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন অব্যাহত রেখেছে ইউরোপে বসবাসরত অবৈধ অভিবাসীরা।

আমাদের ইউরোপ ব্যুরো প্রধান নাজমুল আহসান তুহিন জানান, প্রবাসী বাংলাদেশীসহ অবৈধ অভিবাসীদের অধিকাংশই বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে। সে ক্ষেত্রেশুধু মাত্র দুটি সেক্টরে বৈধতা ঘোষনার ফলে অধিকাংশ প্রবাসী বাংলাদেশীসহ বিপুল পরিমান অভিবাসী বৈধতা গ্রহনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশংকায় গত ২৯’শে মে থেকে প্রবাসী বাংলাদেশী অভিবাসীরা আন্দোলন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৯’মে শুক্রবার রাজধানী রোমের পিয়াচ্ছা ভেনিসিয়ায় অভিবাসীদের বিনাশর্তে বৈধ করা সহ রাজধানী রোমের বন্ধ করে দেয়া মসজিদে উম্মা দ্রুত খুলে দেয়ার দাবিতে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দুপুর একটায় শুরু হওয়া এ সমাবেশে বক্তব্য রাখেন সর্বদলীয় আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী কে এম লোকমান হোসেন, সদস্য সচিব নুরই আলম বাচ্চু, ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব ফকির, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন, আব্দুর রব মিন্টু, রফিক বেপারী, ইতালী বিএনপি’র সাবেক সভাপতি তাইফুর রহমান ছোটন, সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী, আবুল কালাম আজাদ(সায়মন)সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্ধ ছাড়াও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্ধ।

বক্তারা অবিলম্বে সকল অবৈধ অভিবাসীদের বিনা শর্তে বৈধ করা সহ মসজিদে উম্মা’সহ সারা দেশে বন্ধ করে দেয়া সকল মসজিদ অবিলম্বে খুলে দেয়ার দাবি জানান। দাবি না মানা হলে আগামী ৩০’জুন ও ১২’জুলাই রাজধানীতে এক বিশাল মহা-সমাবেশ করার ঘোষনা দেন। বক্তারা বাংলাদেশ দুতাবাস থেকে প্রবাসী বাংলাদেশীদেরকে বিনা পয়সায় সেবা দানের আহ্বান জানিয়ে এম্বাসীকে দালাল মুক্ত রাখার দাবি জানান।
সমাবেশ শেষে উপস্থিত সকলেই খোলা মাঠে হাফেজ আ:হাকিমের দেয়া আজান শেষে মাওলানা মো:ফারুকুল আলমের ইমামতিতে জুম্বার নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও প্রবাসের সবার সুখ সমৃদ্ধি সহ করোনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নাজমুল আহসান তুহিন, (ইউরোপ ব্যুরো প্রধান)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























