বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার বিকেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বাণিজ্যমন্ত্রী জানান, তার শারীরিক অবস্থা ভালো আছে। তবে তার পরও তিনি হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছেন।

পোশাক শিল্পের ব্যবসার পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০০৫-২০০৬ মেয়াদে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সাল থেকে টানা তৃতীয়বারের মতো রংপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

২০১৮ সালের নির্বাচনের পর তৃতীয়বারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান টিপু মুনশি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে