মঙ্গলবার (১৬’ই জুন) থেকে চালু হয়েছে ঢাকা-দোহার ফ্লাইট। অপরদিকে আগামী ২১’শে জুন থেকে চালু হবে ঢাকা-লন্ডন ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়। বেবিচক জানায়, দীর্ঘ আড়াই মাস আন্তর্জাতির রুটে ফ্লাইট বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে কাতার এয়ারওয়েজের ঢাকা-দোহা ফ্লাইট শুরু হচ্ছে। সপ্তাহে তিনদিন এই রুটে ফ্লাইট চলবে।

তারা আরও জানায়, আগামী ২১’শে জুন থেকে ঢাকা-লন্ডন ফ্লাইট চালু হচ্ছে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা-লন্ডন ফ্লাইট চালু করবে। সপ্তাহে সাতদিনই ঢাকা-লন্ডন রুটে বিমান ফ্লাইট পরিচালনা করবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে