করোনা মহামারির কারণে প্রায় ৪ হাজার প্লাস্টিক কারখানা ২ মাস ধরে বন্ধ। আর এতে কমপক্ষে ৬ হাজার কোটি টাকা লোকসান হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। তাছাড়া ৮ লাখ শ্রমিক বেকার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এ খাতে সরকারি প্রণোদনা দেয়ার আশ্বাস দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

বর্তমানে দেশে প্লাস্টিক কারখানা রয়েছে প্রায় ৫ হাজার। নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে ৪ হাজারেই উৎপাদন বন্ধ। আর এতে বেকায়দায় পড়েছেন এ খাতের সাথে সরাসরি জড়িত প্রায় ১২ লাখ মানুষ। সেই সাথে চাকরি হারানোর আশঙ্কাও রয়েছে অনেকের।

বছরে দেশে প্লাস্টিক পণ্য বিক্রি হয় ২৫ হাজার কোটি টাকার। আর ৫৭ দেশে রপ্তানি থেকে আয় প্রায় ১০ হাজার কোটি টাকা। গত দুই মাস উৎপাদন বন্ধ থাকায় বিপুল লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের।

এদিকে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার জানান, প্লাস্টিক শিল্পের লোকসান কমাতে কাজ চলছে। এছাড়াও ছোট উদ্যোক্তারাও যাতে সহজ শর্তে ঋণ পান সেটি বিবেচনা করা হচ্ছে। এছাড়াও করোনা সংকটের সময় প্লাস্টিক শিল্পে শ্রমিক ও কর্মচারীদের যাতে ছাঁটাই না করা হয় তাও দেখা হচ্ছে বলেও জানান কামাল আহমেদ মজুমদার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে