কুষ্টিয়ার শতাধিক সংগঠনের ভীড়ে একটি ভিন্নধর্মী আইডিয়া নিয়ে এবার নতুনভাবে মাঠে নামছে কুষ্টিয়ার কয়েকজন তরূণ পরিক্ষিত সংগঠক। কুষ্টিয়া মেডিক্যাল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি ডাঃ চঞ্চল মাহমুদ এর আহব্বানে কুষ্টিয়ার সামাজিক অঙ্গনের তরূণ সংগঠকেরা ভিন্ন ধর্মী একাডেমিক ও ক্যারিয়ার ভিত্তিক কাজের উদ্যোগ শুরু করেছে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে।
মূলত দেশ ও বিদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী, বেসরকারি, স্বায়ত্তশাসিত সকল কর্মস্থলে কুষ্টিয়ার মানুষকে একই নেটওয়ার্কে নিয়ে আসার পরিকল্পনা থেকে কুষ্টিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পথচলা শুরু।
কুষ্টিয়ার স্নাতক পাশ একটি শিক্ষার্থী যেনো পাশ করে বের হয়েই একটা ইন্টার্নশিপ কিংবা চাকুরি সুযোগ পাই, সেটার সুযোগ ও পরিস্থিতি সৃষ্টিতে ভূমিকা রাখতে চাই সংগঠনটি। পাশাপাশি কুষ্টিয়া সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও দেশের বিভিন্ন মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, সরকারী, বেসরকারি, জাতীয় বিশ্ববিদ্যালয় গুলোতে একাডেমিক এবং ক্যারিয়ার ভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালার আয়োজন করতে আগ্রহী কুষ্টিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন। ভবিষ্যৎ প্রজন্মের পেশাবাজার সম্পর্কে ধারণা দিতে এবং আগামী প্রজন্মের সাথে তাল মিলিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের পড়াশুনার বিষয় নির্ধারনীতে ভূমিকা রাখতে চাই সংগঠনটি। যেনো কুষ্টিয়ার প্রতিটি পরিবারের শিক্ষার্থীরা সুনির্দিষ্ট শিক্ষা পরিকল্পনার মাধ্যমে সঠিক পন্থায় জীবন গড়তে এবং সফল হতে পারে।
সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সমন্বয়ক, দৈনিক কুষ্টিয়ার উপ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী মোঃ মুহাইমিনুর রহমান পলল, কুষ্টিয়া মেডিক্যাল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন এর সংগঠক ডাঃ তারেক হাসান এবং সংগঠনটির সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী মুহাইমিনুর রহমান চার্লি সংগঠনটিকে সংগঠিত করার জন্য প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। শুরুতে কুষ্টিয়ার সকল স্কুলের সতীর্থ, অগ্রজ, অনুজদের গ্রুপে যুক্তকরণ ও স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিতদের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিচয়ের মাধ্যমে সংগঠনটি ২০ শে মে, ২০২০ তারিখে আত্মপ্রকাশ করে। অচিরেই সংগঠনটি নিবন্ধন এবং দেশের চলমান করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মসূচির উদ্যোগ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবে বলে আশা ব্যক্ত করেন সংগঠনটির প্রতিনিধিগণ।
যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কুষ্টিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, তা হলোঃ
১। প্রতি বছর দরিদ্র মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান।
২। কুষ্টিয়ার স্থায়ী নাগরিক যারা বিভিন্ন পেশায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের মাধ্যমে নতুন পেশাজীবীদের ইন্টার্নশীপ, চাকুরির সুযোগ সৃষ্টি।
৩। স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলোজিষ্ট এবং স্বাস্থ্যখাতে যুক্ত সকলকে সংগটঠিত করে বিনামূল্যে হেলথ ক্যাম্প ও হেলথ চেক আপের উদ্যোগ গ্রহণ।
৪। প্রশাসন, পুলিশ ও আইনপেশায় কর্মরতদেরকে নিয়ে জনকল্যাণে আইনি পরামর্শ ও সেবামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ।
৫। কুষ্টিয়াতে প্রতি বছর সম্মিলিত পেশাজীবী ও শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন, যার মাধ্যমে সবাই এই সাংগঠনিক নেটওয়ার্ক এ যুক্ত থাকবে এবং একে অপরের সাথে যোগাযোগ ও সমন্বয় করবে।
৬। কুষ্টিয়ার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলোর শিক্ষা ও পেশা বিষয়ক সভা সেমিনার কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ।
৭। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, জাতীয়, বেসরকারী এবং সরকারী বিশ্ববিদ্যালয় গুলোতে সংগঠনের ব্যানারে ক্যারিয়ার এবং উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার উদ্যোগ গ্রহণ।
৮। বিদেশে অবস্থানরত কুষ্টিয়ার প্রবাসীদের সাথে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সেখানে শিক্ষাক্ষেত্রের স্কলারশিপ এবং কর্মক্ষেত্রে সুযোগ সংক্রান্ত বিষয়গুলো আগ্রহীদের নিকট ফরেন স্টাডি ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে উপস্থাপন ও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিকরণ।
৯। কুষ্টিয়াতে বিশেষায়িত পেশায় কর্মরতদের আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের প্রশিক্ষক দ্বারা ট্রেনিং, কর্মশালা ও সেমিনার আয়োজনের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।
১০। নারী শিক্ষা ও পেশাগত অংশগ্রহণ বৃদ্ধিকরণে স্থানীয় স্কুল, কলেজ পর্যায়ে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন।
সংগঠনটির প্রতিনিধিরা বিডি টাইম্স নিউজকে জানান সর্বস্তরে ও সর্বস্থানে কুষ্টিয়াকে প্রাধান্য দিয়ে কুষ্টিয়াইজমকে প্রমোট করবে সংগঠনটি। আঞ্চলিকতার বিভেদ কিংবা বিদ্বেষ তৈরী ব্যতীত, নিজ জেলার প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসার জায়গা থেকে কুষ্টিয়ার প্রতিটি মাটি ও মানুষের জন্য কাজ করা প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করে কুষ্টিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন। পরিশেষে চলমান করোনা পরিস্থিতিতে কুষ্টিয়াবাসীকে সতর্ক, সচেতন হয়ে ঘরে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং একই সাথে সংগঠনটি প্রতিষ্ঠা ও সফল করার লক্ষ্যে সকলের সহযোগীতা ও প্রেরণা কামনা করেন উক্ত সংগঠনের প্রতিনিধিগণ।
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























