অসুস্থ হয়ে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়েছে। এখন সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বলেন, তাঁর অবস্থা সংকটাপন্ন না হলেও তিনি ভীষণ অস্বস্তিতে ভুগছেন এবং কষ্ট পাচ্ছেন। থেকে থেকে স্মৃতিভ্রমও হচ্ছে। গতকাল বেলা দুইটার দিকে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই কথা বলেছেন।

পরে আবার তীব্র শারীরিক কষ্টের কথা জানিয়েছেন। বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। তবে বয়স ও নানা অসুখ এবং অস্বস্তি বিবেচনায় তাঁরা খুবই উদ্বিগ্ন। ড. আনিসুজ্জামাননিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে