বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড.আমিরুল আলম মিলন বিপুল ভোটে জয়ী হয়েছেন।বেসরকারি ফলাফল অনুযায়ী শনিবার (২১ মার্চ) ১৪৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় ফলাফলে নৌকার প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭‘শ ৪৩ ভোট।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি পেয়েছেন মাত্র ৩ হাজার ৭‘শ ৪৪ ভোট।এসব কেন্দ্রগুলোতে ১ হাজার ৬‘শ ৩০ ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলী।আওয়ামী লীগের অ্যাড. আমিরুল আলম মিলনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
দুই উপজেলার গুরুত্বপূর্ণ এই আসনে ১‘শ ৪৩টি কেন্দ্রে ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন ভোটার ছিলেন। এরমধ্যে এক লাখ ৫৮ হাজার ৭৯১ জন পুরুষ ও এক লাখ ৫৭ হাজার ৭১৯ জন নারী ভোটার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














