ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস আতংকে অস্থিতিশীল নিত্যপ্রয়োজনীয় বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক লিফলেটও বিতরন করা হয়।
শুক্রবার (২০মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে। এ সময় সঠিক মূল্য তালিকা ও ক্রয় মূল্যের চালান না থাকায় ছয়টি অসাধু ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স সিরাজ ট্রের্ডাস ২০ হাজার , তাপস রায় ২০ হাজার , মেসার্স রহমানীয়া ট্রের্ডাস ২০ হাজার , মেসার্স এমদাদ ট্রেডার্স ৫ হাজার , রাসেল মিয়া ৫ হাজার ও বাপন পালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইউএনও ও নিবার্হী ম্যাজিষ্ট্র্যাট পঙ্কজ বড়ুয়া।অভিযান শেষে নিবার্হী ম্যাজিষ্ট্র্যাট পঙ্কজ বড়ুয়া জানান, চলমান করোনা ভাইরাস আতঙ্কে অস্থির বাজার মনিটরিং করার জন্যে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে পাশাপাশি করোনা ভাইরাস(কোভিড-১৯) আতংকে সচেতনা মূলক লিফলেট ও বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, বাজার মূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।অভিযান চলাকালীন তাকে সহায়তা করেন,সদর সহকারী কমিশনার(ভূমি) এবিএম মশিউজ্জামান, জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্র্যাট কিশোর কুমার দাস, মাঠ ও বাজার পরিদর্শক সাইফুল ইসলাম ও সদর থানার পুলিশদ্বয়।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























