ঢাকার দুই সিটি করপোরেশনের মশা নিধনে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে এ নির্দেশ দেন।
মশা নিধনে ঢাকার দুই সিটি করোপোরেশনের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদালত। এদিন আদালত দুই সিটি করপোরেশনকে বায়ুদূষণ রোধেও পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।
পাশাপাশি বায়ু দূষণ নিয়ন্ত্রণে সিটি করপোরেশনসহ প্রশাসনের গৃহীত পদক্ষেপ নিয়েও অসন্তোষ জানান আদালত। এ বিষয়ে দুই সিটি করপোরেশনের রিপোর্ট আদালতে আসার পরেই নির্দেশ দেয়া হয়। এই অবস্থায় যদি ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে মানুষের দাঁড়ানোর আর কোনো জায়গা থাকবে না বলে মন্তব্য করেন আদালত। এদিকে ফলমূলে বিষাক্ত কেমিক্যাল মেশানো বন্ধে সবগুলো বন্দরে ল্যাব স্থাপনের কথা বলেছিলেন হাইকোর্ট। কিছু বন্দরে ল্যাব চালু করা হলেও নয়টি শুল্কবন্দরে কোনো ব্যবস্থা না থাকায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনবিআরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























