ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ইসলামী ব্যাংকের আশুগঞ্জ শাখার উদ্যোগে দেড় শত মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও দুটি দরিদ্র হিন্দু পরিবারের মেয়ের বিয়ের জন্যনগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে রোববার বিকেলে ব্যাংকটির আশুগঞ্জ শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো: মাহবুব-এ আলম।

ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আশুগঞ্জ শাখা প্রধান মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন ও স্থানীয় সরকারী হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির। এতে স্বাগত বক্তৃতা করেন, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন নুরুল আমিন ভুঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো: মাহবুব-এ আলম বলেন, ইসলামী ব্যাংক যেসব জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে তার মধ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অন্যতম। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভালো পড়াশুনা ও ভালো ফলাফল অর্জনে আগ্রহ বৃদ্ধি পাবে। তিনি বলেন, এ প্রচেষ্টা আগামী দিনের সুযোগ্য নাগরিক তৈরি এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।

ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আশুগঞ্জ শাখা প্রধান মুহাম্মদ আজিজুল হক জানান, প্রতিবছেরের ধারবাহিকতায় ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানেদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১২৩ জন এবং মাধ্যমিক পর্যায়ে ২০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান কর হয়েছে। আশুগঞ্জ চরসোনারামপুর গ্রামের দুটি হিন্দু পরিবারকে মেয়ের বিয়ের জন্য ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

জহির  সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে